নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে সুপরিচিত। ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেশের করপোরেট অঙ্গনে বিশেষভাবে সমাদৃত।
গণমাধ্যম খাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিও-এর চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, তার দক্ষ নেতৃত্বে এশিয়ান টেলিভিশন সম্প্রচার ও বিষয়বস্তুর মানোন্নয়নে নতুন মাত্রা পাবে এবং দর্শকপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।