শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় স্বামী বাড়িতে না থাকার সুযোগে পুত্রবধূকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় এক মাস আত্মগোপনে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে অভিযুক্ত শ্বশুর।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে মিজানুর রহমান গহর (৬৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ স্মৃতি বেগম (৩৩) অভিযোগ করেন, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনে থাকা কলাবাগানে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে পরিবারের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, শার্শা থানায় মামলা রুজু করা হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।