বিবিএস নিউজ ডেস্কঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী মসজিদে ১৪ জুন সারাদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার আয়োজনে এই কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
কর্মী শিক্ষা শিবিরে শংকরপুর ইউনিয়নের আমির মাওলানা আবুল বাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম ।
তিনি বলেন,সবাই কে জামায়াতে ইসলামীর কর্মী মানে উন্নয়ন করতে হবে। দলীয় প্রভাব থেকে মুক্ত থাকতে হবে । দেশ ও সমাজ পরিচালনার জন্য সঠিক যোগ্য নেতৃত্বে আস্তে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, উপজেলা নির্বাহী সদস্য জামিরুল ইসলাম,শংকরপুর ইউনিয়ন সেক্রেটারী হাফেজ ফয়জুর রহমান,সাবেক চেয়ারম্যান নিছার উদ্দিন.নাজমুল ইসলাম,শাহাজাহান আলী ,আসমত উল্লাহ,মেহেদী হাসান,সাজু আহম্মেদ, হাবিবুর রহমান,সহ অন্যান্য নেতৃবৃন্দ।