নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েমে হোসেনের নেতৃত্বে দুই শতাধীক নেতাকর্মি’ দোলীয় কোন্দল ভুলে শার্শা উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের হাতে ফুল দিয়ে আগামী দিনে এক সাথে পথ চলার সিদ্ধান্ত গ্রহন করেছেন।
এসময় কুদ্দুস আলী বিশ্বাসও আগাত নেতাকর্মীদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নিজ বাড়িতে এক অনুষ্ঠানে নেতাকর্মীরা এ ঘোষণা দেন।
[caption id="attachment_2459" align="alignnone" width="300"]
বাগআঁচড়ায় বিএনপির ২ শতাধিক নেতাকর্মী কোন্দল ভুলে একাত্বতা ঘোষণা[/caption]
যোগদানকারী নেতাকর্মীরা হলেন, প্রফেসর মিলন হোসেন, আমির হোসেন ঢালি, আশিকুজ্জামান লাল্টু, বাবলু, আঃ ছাত্তার, আরশাদ আলী, রুলামিন, মধু, আলেক, রমজান, রব ঢালি প্রমূখ।
উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সিনিয়র সহ- সভাপতি শাহাজান কবির, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম,বাগআঁচড়া হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি আকতারুজ্জামান আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।