বিবিএস ডেস্কঃ যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন এর রামপুর ওয়ার্ড বিএনপির আয়োজনে, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বারোপোতা ফুটবল একাদশ কে পরাজিত করেন,জামতলা ফুটবল একাদশ।
শনিবার বিকাল ৫ টার সময় শার্শার রামপুর স্কুল মাঠ প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল খেলাটি শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
উক্ত খেলাটি যে দল দুইটি অংশগ্রহণ করেন,বারোপোতা ফুটবল একাদশ বনাম জামতলা ফুটবল একাদশ।
খেলার শুরুতেই বারোপোতা ফুটবল একাদশ একটি গোল করেন,অপর দিকে দ্বিতীয় অধ্যায়ের শেষে জামতলা ফুটবল একাদশও একটি গোল করেন।
[caption id="attachment_2292" align="alignnone" width="300"]
শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জয়ী জামতলা ফুটবল একাদশ[/caption]
ফলে, খেলাটি ড্র হওয়াই,টাই ব্রেকার পরিণত হয়।
টাইব্রেকারে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করেন,শেষ পর্যন্ত খেলাটি,জামতলা ফুটবল একাদশ জয়ী হোন।
সেই সুবাদে জামতলা ফুটবল একাদশ ফাইনালে উঠেছেন।
সেমিফাইনাল খেলাটির জয়ী হওয়া জামতলা ফুটবল একাদশের গোলকিপারের হাতে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এই খেলায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,সহ সভাপতি আব্দুল মজিদ,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।
বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক আতাহার রহমান, পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের শরিফুল ইসলাম চয়ন ,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল আরিফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন আলম,৯নং উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, বিএনপির নেতা লাল্টু,জাহাঙ্গীর সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।