নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম এর স্মৃতিতে তার পরিবারের নিজস্ব অর্থায়নে গরীব অসহায় দূস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার(১লা জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কায়বা ইউনিয়নের বাগআঁচড়া বকুলতলায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে এ শীত বস্ত্র বিতরণের শুভ সুচনা করা হয়।
[caption id="attachment_1004" align="alignnone" width="300"]
শার্শার কায়বায় গরীব অসহায় দূস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ[/caption]
বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আবজার আলী বিশ্বাসের ছেলে তিনি কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
[caption id="attachment_1005" align="alignnone" width="300"]
শার্শার কায়বায় গরীব অসহায় দূস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ[/caption]
কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও বেলতলা বাজার কমিটির সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এ অনুষ্টানে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম,আব্দুর রশিদ,মশিয়ার রহমান,আক্তারজ্জামান ও কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজউদ্দীন আহম্মেদ,প্রচার সম্পাদক ইদ্রিস আলী।
[caption id="attachment_1006" align="alignnone" width="300"]
শার্শার কায়বায় গরীব অসহায় দূস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ[/caption]
এ সময় কায়বা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এক হাজার গরীব অসহায় দূস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বজলুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও মরহুম নূর ইসলাম চেয়ারম্যানের ছেলে রেজাউল ইসলাম লাল্টু,কায়বা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সহ যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদ এর পেশ ইমাম মাস্টার মাজহারুল ইসলাম।