রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বাগআঁচড়ায় অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সংবাদসম্মেলন

Reporter Name / ১৯৯ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Oplus_131072

বিবিএস ডেস্ক নিউজঃ
যশোরের শার্শা থানা বিএনপি সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহব্বায়ক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেনে বলেন, কিছু গণমাধ্যম, ফেইসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন,‘আমার বিরুদ্ধে যে বিষয়ের কথা বলা হয়েছে সেগুলো মিথ্যা ও বানোয়ার, বরং আলোচ্য সংবাদ জানার পর আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। কেবল কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে।

সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন,গত ১৭ বছর আমার এলাকার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলো,আমি চেষ্টা করছি তাদের অধিকার গুলো ফিরিয়ে দিতে চেষ্টা করছি। কিন্তু উল্টো আমার বিরুদ্ধেই অপপ্রচার কেন? প্রশ্ন করে বলেন তা খতিয়ে দেখলেই থলের বিড়াল বের হয়ে আসবে।https://bbsnews24.com

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘আমারদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি নেতাকর্মীদের দ্বারা যেন কোন মানুষ কষ্ট না পায় কোন মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। আমাদের থানা ও জেলা নেতৃবৃন্দ একই ভাবে ইউনিয়ন ওয়ার্ডে আমাদের মানুষের কল্যানে কাজ করার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। আমি ও আমার নেতাকর্মীরা যখন মানুষের অধিকার ফিরিয়ে দিছি তখন লুটতোরাজদের গাত্রদাহ শুরু হয়েছে এবং তারা আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য আমার বিরদ্ধে সংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,শার্শা থানা বিএনপি’র সদস্য মিকাইল হোসেন মনা,জামাল উদ্দীন,আনোয়ার হোসেন বাবু,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেন,বিএনপি নেতা রফিকুল ইসলাম সন্তু, আব্দুর রাজ্জাক শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবীর হোসেন,থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন,থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু,থানা উলামাদল নেতা আসরাফুজ্জামান,ছাত্রদল নেতা নিপু,মহিদ, রফিক,বাবলু, অহিদুল,মান্নান, জুয়েল ও লাল্টু উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *