বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
নিষিদ্ধ আ.লীগ ছাত্রলীগ কর্মীদের দেওয়া আগুনে জ্বলছে টঙ্গীপাড়া থানা মরহুম ইমাদুলের স্মৃতি ও অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে—আশরাফুল আলম বাবু যশোর সীমান্ত দিয়ে পালাতক ফেরারি আসামীদের অবৈধ অনুপ্রবেশ রোধে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় বেনাপোল বন্দরে পচছে আমদানিকৃত ফল, খালাসে ভোগান্তি ও শুল্কায়নে অনিয়মের অভিযোগ তরিকুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা—আবু তাহের ভারত নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে বাগআঁচড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল সন্ত্রাস ও নৈরাজ্যের স্থান শার্শার মাটিতে হবে না—কবির হোসেন ​ঝিকরগাছার কুলবাড়ীয়া হাই স্কুলে নতুন কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় সাবেক মন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ​বাগআঁচড়ায় যশোরের বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ

Reporter Name / ৭৯৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Oplus_131072

বিবিএস নিউজ ডেস্কঃ
যশোরের শার্শার বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু দফায় এ ঘটনা ঘটে।https://bbsnews24.com

প্রতাক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়,বাগআঁচড়ার ইসমাইলের ছেলে যুবদলের বহিষ্কৃত কর্মি( যেটা জেলা বিএনপির ২২ শে ডিসেম্বর প্রেস রিলিজে সনাক্ত) মাসুদ ও সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে যুবদল কর্মি বাবর আলী বাবু দু জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের অনুসারী।

যশোরের বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ

যশোরের বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ

তাদের দু জনের মধ্য যুবদলের আগামী কমিটিতে পদ ও মাটি বিক্রি কেন্দ্র করে পুর্ব শত্রুতা ছিলো।

তারই জেরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে গতিরোধ করে মারধোর করে বাবুর কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়।

যশোরের বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ

যশোরের বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ

পরে বাবুর পক্ষের নেতাকর্মী খবর পেয়ে রাত ১২ টার দিকে মোটর সাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাংচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষন সহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

পরে বৃহস্পতিবার সকালে আবার ও একটি মোটরসাইকেল বহর নিয়ে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।

এ ব্যাপারে বাবু জানান,বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ লাকা ছিনিয়ে নেয়।পরে ঘটনাটি আমাদের নেতাকর্মীদের জানানলে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিলো শুনে আমি ও মতি গিয়ে তাদের ফিরিয়ে এনেছি।রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়িভাংচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোন অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *