মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
বিবিএস নিউজ ডেস্কঃ
এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি ও শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহম্মেদ আলী শাহিনের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় শার্শা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
দোয়া পরিচালনা করেন শার্শা উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, আশরাফ হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি, বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি কাজিম উদ্দিন এবং বন্দর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, হিরোন আহম্মেদ, নাজমুল ইসলাম,সেলিম আহম্মেদ,হুমায়ুন কবির মিরাজ, আশরাফুল ইসলাম, ইকরামুল ইসলাম, আরিফুল ইসলাম সেন্টু, আল আমিন, তরিকুল ইসলাম নাভারণ,তরিকুল ইসলাম (নবাগত) সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
দোয়া অনুষ্ঠানে আহম্মেদ আলী শাহিনের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।