শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
হিন্দু সম্প্রদায়ের মন্দির কেন আমাদের পাহারা দিতে হবে? বাংলাদেশ সবার -জাহাঙ্গীর হোসেন কাগজপুকুর-কাগমার সড়কের দুর্ভোগ দ্রুত দূর করতে চাই—ইমদাদুল হক ইমদা ঝিকরগাছায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

হিন্দু সম্প্রদায়ের মন্দির কেন আমাদের পাহারা দিতে হবে? বাংলাদেশ সবার -জাহাঙ্গীর হোসেন

Reporter Name / ৩৩ Time View
Update Time : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বেনাপোল প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের মন্দির কেন আমাদের পাহারা দিতে হবে? বাংলাদেশ সবার। এ দেশে আপনাদের যতটুকু অধিকার, আমাদেরও ততটুকু অধিকার আছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণকালে এমন মন্তব্য করেছেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

শুক্রবার যশোরের শার্শার বাগআঁচড়া ও সামটা পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিজ অর্থায়নে নতুন শাড়ি বিতরণ করেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশের মাটি ও মানুষের হৃদয়ে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এটাই বাংলাদেশের ঐতিহ্য। বিএনপি সবসময় সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তায় বিশ্বাস করে।

তিনি আরও বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন, শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, বাগআঁচড়া পূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক গোবিন্দ মজুমদার ও সাংগঠনিক সম্পাদক জৌতি মল্লিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *