শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে

Reporter Name / ৪ Time View
Update Time : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Oplus_16908288

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ব্যবসায়ী সংগঠনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আবু তাহের ভারতের বিরুদ্ধে। কোন ধরনের নিয়ম নীতি উপেক্ষা করো পাল্পা কমিটি তৈরী করে দেওয়ায় দুই কমিটির মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা তৈরী হয়েছে।
বেনাপোল বন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দীন বলেন, ৩ বছরের মেয়াদে বেনাপোল বন্দর চেকপোষ্ট নামে একটি ব্যবসায়ী সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে।যেখানে দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের সম্পুপৃক্তা রয়েছে। অথচ কাউকে কিছু না জানিয়ে বেনাপোল পৌর বিএনপির সেক্রেটারি আবুতাহের তার গ্রুপের কয়েকজন নেতাকে নিয়ে হঠকারিতা ভাবে চেকপোষ্টে উপস্থিত হয়। পরে ব্যবসায়ীদের একটি অংশের সদস্যদের নিয়ে পাল্টা চেকপোষ্ট বাজার কমিটি নামে একটি কমিটি বানিয়ে দিয়ে যান। তার এই হঠতাকারি আচারনে ক্ষুব্ধ ও হতবাগ হয়েছেন অনান্য ব্যবসায়ী ও সচেতন মহল। এনিয়ে চরম উত্তজনা বিরাজ করছে কমিটির দুই পক্ষের মধ্যে।

সভাপতি আজিজুল জানান, প্রত্যেকটি সংগঠনের একটি গঠন তন্ত্র বা নিয়ম নীতি আছে কিন্তু তার কিছুই মানা হয়নি। যারা একাজটি ঘটিয়েছেন তারা এলাকায় নানান কারনে বিতর্কিত দলবাজ নেতা হিসাব পরিচিত।
তিনি আরো বলেন,যদি কমিটির বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে কমিটির যারা উপদেষ্টা বা নীতি নির্ধারক আছেন তারা কমিটির বর্তমান দায়িত্বে থাকা নেতাদের ডেকে অভিযোগ জানাতে পারতেন। যদি কমিটি উপদেষ্টাদের আহবানে মিটিংয়ে তারা না আসতে চাইতো তখন এধরনের পদক্ষেপ নিতে পারতেন। এটি স্বৈরাচারি কায়দায় ক্ষমতা দেখিয়ে পাল্টা কমিটি দিয়েছেন। সাধারন ব্যবসায়ীদের উদ্দেশ্যে সভাপতি বলেন, সাধারন ব্যবসাঢীরা যদি কমিটি পরিবর্তন চায় সেখানে বৃহৎ স্বার্থে আমরা দায়িত্ব হস্তান্তর করতে রাজি আছি। তবে সেটা নিয়ম,নীতি মেনেই করতে হবে। ব্যবসায়ী সংগঠনে দলবাজি প্রভাব বিস্তার মেনে নেওয়া হবেনা।

কমিটির সহসভাপতি সাংবাদিক আনিসুর রহমান, আলী আশরাফ ও উজ্বল বিশ্বাস জানান, কমিটির কোন পরিবর্তন করতে হলে সেটি বৈধ প্রক্রিয়ায় সব কিছু হবে। কয়েকজন বিএনপি নেতাদের এধরনের মনগড়া সিদ্ধান্ত বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবে।

কমিটির উপদেষ্টা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক ও সেক্রেটারি আব্দুস ছাত্তার জানান, তারা এই কমিটির উপদেষ্টা কিন্তু তাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করা হয়নি। এতে আমাদের অসম্মান ও নিজেদের মধ্যে মতভেদ ও সংঘর্ষের পরিবেশ তৈরী করেছেন আবু তাহের ভারত। এধররের কার্যকলাপের বিরুদ্ধে বিএনপির উপর মহলে অভিযোগ জানানো হবে বলে জানান এই নেতারা।

কমিটির উপদেষ্টা বড় আঁচড়া গ্রামের কৃতি সন্তান উপজেলা যুবদলের আহবাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম ও ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়ন জানান,তারাও এ ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা। তাদের চেকপোষ্টে ব্যবসা প্রতিষ্ঠান আছে। কিন্তু তারা নতুন কমিটি গঠনের বিষয়ে কিছুই জানতে পারলেন না। এটা নিয়ম নীতি উপেক্ষা করা হয়েছে। এতে ব্যবসায়ী দলীয় নেতা,কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিবে।
চেকপোষ্টের ব্যবসায়ী সবুজ জানান, চলমান কমিটির নেতা,কর্মীরা কঠোর ভাবে চেকপোষ্টে যাত্রী হয়রানি ও ছিনতাই,প্রতারনার বিরুদ্ধে অবস্থান নিত।কিন্তু মনগড়া নতুন এ কমিটি আবার চেকপোষ্ট এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হবে। সুতারং সমন্বয় করে কাজ করলে সেটি ব্যবসায়ীদের মঙ্গল হবে।

এদিকে এ ধরনের হঠকারিতা মুলক কার্যক্রমের বিরোধিতা করে হতকাল রাতেই বেনাপোল চেকপোষ্ট গ্রীন লাইনের সাথে মনগড়া কমিটির বাতিল দাবি জানিয়ে ক্ষোভ জানান কমিটির উপদেষ্টা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *