সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার সামটা টেংরা একাদশ ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে জার্সি উপহার দিয়েছেন বাগআঁচড়া বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে তিনি দলের
খেলোয়াড়দের হাতে এসব জার্সি তুলে দেন তিনি ।
এ সময় খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনের আহ্বান জানান।
জার্সি উপহার পেয়ে সামটা টেংরা একাদশেরখেলোয়াড়রা বাগআঁচড়া বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
এ ধরনের উদ্যোগ এলাকার ক্রীড়াঙ্গনকে আরও উৎসাহিত করবে।