মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শার্শায় চোর সন্দেহে আটক ৬ জন আদালতে শার্শায় ৫০ পিস ইয়াবাহ গ্রেপ্তার ১ হিন্দু সম্প্রদায়ের মন্দির কেন আমাদের পাহারা দিতে হবে? বাংলাদেশ সবার -জাহাঙ্গীর হোসেন কাগজপুকুর-কাগমার সড়কের দুর্ভোগ দ্রুত দূর করতে চাই—ইমদাদুল হক ইমদা ঝিকরগাছায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

পাতিদারের ঝড়ে উড়ে গেল লখনৌ, সহজ জয় বেঙ্গালুরুর

Reporter Name / ১৬৬ Time View
Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
পাতিদারের ঝড়ে উড়ে গেল লখনৌ, সহজ জয় বেঙ্গালুরুর
পাতিদারের ঝড়ে উড়ে গেল লখনৌ, সহজ জয় বেঙ্গালুরুর

বিবিএস স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে দারুণ এক দাপুটে জয়ে লখনৌ সুপার জায়ান্টসকে অনায়াসেই হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেট এদিন কিছুটা ধীরগতির হলেও, তাতে বিন্দুমাত্র বিচলিত হয়নি স্বাগতিকরা।

বুধবার (১৫ এপ্রিল) আইপিএলের ম্যাচে ১৪৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই ২৯ বল বাকি থাকতে জয় তুলে নেয় বেঙ্গালুরু।

ইনিংসের শুরুটা যদিও খুব একটা মসৃণ ছিল না। দ্রুতই ফিরে যান ওপেনার ফিল সল্ট ও দেবদূত পাডিক্কাল। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন অধিনায়ক রজত পাতিদার। ক্রিজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে লখনৌয়ের বোলারদের চাপে ফেলেন তিনি।

মাত্র ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ৩টি ছক্কা ও একটি চার হাঁকান পাতিদার। চলতি আসরে তার ধারাবাহিক আক্রমণাত্মক ব্যাটিং আরও একবার দলের জয়ের ভিত গড়ে দেয়।

পাতিদারের বিদায়ের পরও রানের গতি কমতে দেননি জিতেশ শর্মা। সংক্ষিপ্ত হলেও কার্যকর ইনিংসে মাত্র ৯ বলে ২৩ রান করে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান তিনি।

শেষদিকে টিম ডেভিড ও রোমারিও শেফার্ড শান্তভাবে দায়িত্ব পালন করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দুজনই ১৪ রান করে অপরাজিত থাকেন।

পুরো ম্যাচজুড়ে বেঙ্গালুরুর ব্যাটারদের ইতিবাচক মানসিকতা ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিই ছিল জয়ের মূল চাবিকাঠি। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও মজবুত করল দলটি।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *