রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

ঝিকরগাছার শংকরপুর জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ৪৪ Time View
Update Time : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
oplus_0

নিজস্ব প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বাঁকুড়া জে-কাঠি দাখিল মাদ্রাসার মাঠে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বাঁকুড়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিসার উদ্দিন।

ঝিকরগাছার শংকরপুর জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঝিকরগাছার শংকরপুর জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম খান, বাইতুল মাল সম্পাদক শেখ আব্দুল রকিম, উপজেলা নেতা হাফেজ রিজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা আবুল বাশার, বর্তমান আমির জামিরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান, সাজু আহামেদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী খেলায় মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খেলায় বাঁকুড়া ০১ গোল জে-কাঠি ০১ গোল হয়ে খেলা শেষ হয়। পেনাল্টি হয়ে জেকাঠি পশ্চিম পাড়া ০২ গোলে বিজয়ী হয়ে রাঁজ হাস পুরুস্কার পেয়ে আনন্দ উল্ল‍্যাশ করতে করেতে মাঠ ত‍্যাগ করেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *