শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোল বন্দরে পচছে আমদানিকৃত ফল, খালাসে ভোগান্তি ও শুল্কায়নে অনিয়মের অভিযোগ তরিকুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা—আবু তাহের ভারত নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে বাগআঁচড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল সন্ত্রাস ও নৈরাজ্যের স্থান শার্শার মাটিতে হবে না—কবির হোসেন ​ঝিকরগাছার কুলবাড়ীয়া হাই স্কুলে নতুন কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় সাবেক মন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ​বাগআঁচড়ায় যশোরের বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত যশোরে বিএনপি নেতা তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত শার্শার ত্রিমোহনী মাদকের স্বর্গরাজ্য মামলার আসামি বাবা ছেলে শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

তরিকুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা—আবু তাহের ভারত

Reporter Name / ৩৬ Time View
Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলাম ছিলেন দক্ষিণাঞ্চলের জাতীয়তাবাদী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো একজন জনদরদি নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ, সততা, ত্যাগ ও মানুষের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।

 

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল ৩ নম্বর গেট সংলগ্ন মাহবুবা হক এতিমখানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আবু তাহের ভারত বলেন, তরিকুল ইসলাম ছিলেন সমগ্র বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় নেতা। রাজনৈতিক মতপার্থক্য কখনো তাঁর মানবিকতাকে আড়াল করতে পারেনি। দলমত নির্বিশেষে মানুষের বিপদে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও অসুস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব যশোরের সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু ও সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটোর চিকিৎসায় তিনি নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করেছিলেন। তাঁর এই মানবিক গুণাবলি তাঁকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রেখেছে।

 

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এবং পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল মুন্নাফ।

 

আলোচনা সভা শেষে মরহুম জননেতা তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *