সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মরহুম ইমাদুল ছিলেন আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন সহযোদ্ধাকে হারিয়েছি। তাঁর স্মৃতি ও অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। এমন মন্তব্য করেন শার্শা উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা আশরাফুল আলম বাবু।
যশোরের শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় বসন্তপুর এলাকার বিএনপি নেতা মরহুম ইমাদুলের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ডাবলু খাঁ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদ, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খান মোহাম্মদ আলী রাজা, যুবদল নেতা হাফিজুর, নিজামপুর ইউনিয়ন যুবদল নেতা আব্বাস আলী, ছাত্রনেতা রনি ও ছাত্রদল নেতা মীর সাকিবসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া অনুষ্ঠানে মরহুম ইমাদুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।