বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে বাগআঁচড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল সন্ত্রাস ও নৈরাজ্যের স্থান শার্শার মাটিতে হবে না—কবির হোসেন ​ঝিকরগাছার কুলবাড়ীয়া হাই স্কুলে নতুন কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় সাবেক মন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ​বাগআঁচড়ায় যশোরের বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত যশোরে বিএনপি নেতা তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত শার্শার ত্রিমোহনী মাদকের স্বর্গরাজ্য মামলার আসামি বাবা ছেলে শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শার্শায় চোর সন্দেহে আটক ৬ জন আদালতে শার্শায় ৫০ পিস ইয়াবাহ গ্রেপ্তার ১

​ঝিকরগাছার কুলবাড়ীয়া হাই স্কুলে নতুন কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update Time : বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বিবিএ নিউজ ডেস্ক ঃ
যশোরের ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা এবং নবনির্বাচিত সভাপতি আসাদুল ইসলামকে সংবর্ধনা করা হয়েছে।

​মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

​বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠা সভাপতি ওমর আলী দফাদার, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান,সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক শরীফুল আলম মিরু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান কবির, বিএনপি নেতা ও সাংবাদিক আব্দুল জলিল,শাহাজান কবির, জয়নাল হোসেন এবং ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান কাকন প্রমুখ।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, সহকারী প্রধান শিক্ষক ওসমান গনি, শিক্ষক হাবিবুর রহমান হাবিব, তাজউদ্দীন আহম্মেদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

​সংবর্ধিত অতিথি ও নবগঠিত এডহক কমিটির সভাপতি আসাদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে পড়াশোনা বাদ দিয়ে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই সর্বনাশা মাদক যেন আমাদের সন্তানদের কোনোভাবেই ছুঁতে না পারে, সে বিষয়ে অভিভাবকদের অত্যন্ত সতর্ক ও সচেতন থাকতে হবে।

​তিনি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নবগঠিত কমিটির সভাপতিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন।

​উল্লেখ্য, এর আগে যশোর জেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহা: এনামুল কবির স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আসাদুল ইসলামকে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য সচিব ও প্রধান শিক্ষক এরশাদ আলী, সাধারণ শিক্ষক প্রতিনিধি ও সহকারি শিক্ষক ওসমান গনি এবং অভিভাবক সদস্য গোলাম হুসাইন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *