বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাজিমাত বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের,১৮ শিক্ষার্থী পেল বৃত্তি

Reporter Name / ২২ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি:
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে যশোরের শার্শা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একক বিদ্যালয় হিসেবে সর্বাধিক শিক্ষার্থী বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটি নতুন গৌরবের নজির স্থাপন করেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৪ জন ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ৪ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এ সাফল্যের মাধ্যমে বিদ্যালয়টি শার্শা উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিহা খাতুন বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু বিদ্যালয়ের এ অর্জনের ভূয়সী প্রশংসা করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন, “বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণাদায়ক।”

বিদ্যালয়ের এই কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকেই মনে করছেন, এই অর্জন বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও সুনামকে আরও একধাপ এগিয়ে নেবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *