বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
বিবিএস নিউজ ডেস্কঃ
দেশের রাজনৈতিক অঙ্গনে সততা, সাহসিকতা ও আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্বাবধানে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শার্শার বাগআঁচড়ায় সাবেক মন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
স্মরণসভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তাঁর অবদান এবং দীর্ঘদিনের সংগ্রামী পথচলার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তরিকুল ইসলাম শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন দলের দুঃসময়ের সাহসী কাণ্ডারি ও অসংখ্য নেতাকর্মীর প্রেরণার উৎস। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, আদর্শ ও অবদান বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
শার্শা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার জামাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মরণসভা শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।