রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে ৭১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই নারী গ্রেপ্তার

Reporter Name / ৫৬ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ মামুন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে থানার নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে পলাতক আসামি ফিরোজের বসতবাড়ির শয়নকক্ষ থেকে নারী পুলিশের সহায়তায় শালীনতা বজায় রেখে সালমা খাতুন (৩৮) ও আমেনা খাতুন (৪৫) নামে দুই নারীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অপর এক আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, অভিযান শেষে এসআই (নিঃ) মোহাম্মদ মামুন শেখ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সালমা খাতুন (৩৮), স্বামী ফিরোজ এবং আমেনা খাতুন (৪৫), স্বামী শহিদ হোসেন। উভয়ের বাড়ি নারায়ণপুর কেলেরকান্দা গ্রামে, বেনাপোল পোর্ট থানা, যশোর।

রোববার (১৯ জুলাই) গ্রেপ্তারকৃত দুই আসামিকে পুলিশ প্রহরায় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *