সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক

বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র

Reporter Name / ৯ Time View
Update Time : সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে এক গৃহবধূর কাছ থেকে প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল ও একটি স্মার্টফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া বাজারের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রতারণার শিকার গৃহবধূ আছমা খাতুন (৩৮) ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামের বাসিন্দা এবং জলিল গাজীর স্ত্রী।

 

ভুক্তভোগী আছমা খাতুন জানান, সকালে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তিনি বাগআঁচড়া বাজারে যান। কলেজ রোড এলাকায় পৌঁছালে তিনজন অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিজেদের বিপদে পড়ার কথা বলে। তারা দাবি করে, তাদের কাছে মিষ্টি তৈরিতে ব্যবহৃত একটি মূল্যবান “পাউন্ড” রয়েছে, যার দাম প্রায় দুই লাখ টাকা। তবে তারা সরাসরি নির্ধারিত দোকানে যেতে পারছেন না। তাই ওই জিনিসটি দোকানে পৌঁছে দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হয়।

 

তাদের কথায় বিশ্বাস করে আছমা খাতুন রাজি হলে প্রতারকরা পরিচয়ের প্রমাণ হিসেবে তার কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল খুলে তাদের কাছে রাখতে বলে। পরে তারা একটি ব্যাগ তার হাতে দিয়ে নির্দিষ্ট একটি দোকানে যাওয়ার নির্দেশ দেয়।

 

দোকানের দিকে যাওয়ার সময় তার সন্দেহ হলে তিনি পেছনে ফিরে দেখেন, তিন প্রতারকের কেউই সেখানে নেই। তখন ব্যাগ খুলে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ সময় তার কাছে থাকা একটি স্মার্টফোনও প্রতারকরা কৌশলে নিয়ে যায়। সবকিছু হারিয়ে ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

 

এ বিষয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। স্থানীয়রা এ ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *