শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক

Reporter Name / ৭৭ Time View
Update Time : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুর ১২:৪৫ মিনিটে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ইমানুর রহমান ছাত্রজীবন থেকেই সক্রিয়ভাবে রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তিনি টানা ৭বার ৩৫ বছর ইউপি সদস্য (মেম্বার) হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে এলাকার মানুষের সেবা করেছেন। অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সদালাপী ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় সর্বস্তরের মানুষের কাছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল।

​তাঁর এই প্রবীণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

​মরহুমের জানাজার নামাজ মাগরিব বাদ দক্ষিন পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে উপস্থিত থেকে শোক প্রকাশ করেছেন, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,দপ্তর সম্পাদক প্রভাসক আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হোসেন,গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা।

পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *