বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ

স্ত্রীর দুটি কিডনিই বিকল,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান যুবদল নেতা মিলন

Reporter Name / ৫৭ Time View
Update Time : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহানুর রহমান মিলনের স্ত্রী সেলিনা নাসরিন গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। উন্নত চিকিৎসার অভাবে বর্তমানে তিনি চরম সংকটাপন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিগত সরকারের সময় রাজনৈতিক মামলা, হামলা, গ্রেপ্তার ও জেল-জুলুমের কারণে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছিল যুবদল নেতা সোহানুর রহমান মিলনকে। এ সময় পরিবারের প্রতি যথাযথভাবে খেয়াল রাখা এবং স্ত্রীর শারীরিক অসুস্থতার সময়মতো চিকিৎসা করানো সম্ভব হয়নি বলে পরিবারের দাবি। নিয়মিত ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ধীরে ধীরে সেলিনা নাসরিনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে।

স্ত্রীর চিকিৎসার জন্য এ পর্যন্ত নিজের সাধ্যের সবটুকু ব্যয় করেছেন মিলন। দীর্ঘদিনের চিকিৎসা ও ওষুধের খরচ বহন করতে গিয়ে তিনি আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। বর্তমানে চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপন অথবা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু বিপুল ব্যয়ের কারণে এই চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

এ অবস্থায় স্ত্রীর জীবন বাঁচাতে সরকারের জরুরি সহায়তা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সোহানুর রহমান মিলন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাঁর স্ত্রীর চিকিৎসার বিষয়ে সহযোগিতার আবেদন জানাতে চান।

স্ত্রীর চিকিৎসায় সহায়তার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছেও মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করতে প্রতিবেদনটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন পরিবারটি।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *