বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে ব্যবসায়ী সংগঠন দখলে মনগড়া কমিটি গঠনের অভিযোগ ভারতের বিরুদ্ধে বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ

Reporter Name / ৬৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয় মানুষের সেবা করাই রাজনীতির প্রধান উদ্দেশ্য। মানুষের সুখে দুঃখে পাশে থেকে একটি সুন্দর ও উন্নত বেনাপোল গড়তে চাই। বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়ায় ব্যাপক গণসংযোগকালে এসব কথা বলেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, সালাম ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, বেনাপোল পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সুন্দর ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য। জনগণের ভালোবাসা ও আস্থাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। আমি এমন একটি সমাজ চাই, যেখানে মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করবে এবং উন্নয়নের সুফল পৌরসভার প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাবে।

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ইমদাদুল হক ইমদাদ দল-মত নির্বিশেষে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *