বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ

বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ

Reporter Name / ৯০ Time View
Update Time : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ জনগণের সেবা করাই আমার অঙ্গীকার এই প্রত্যয় ব্যক্ত করে আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে দল-মত নির্বিশেষে পৌরবাসীর সেবা ও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন এবং পৌরবাসীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে বেনাপোল পৌরবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট দূর করতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাকু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, অজর পাল ও হযরত আলী।

এছাড়া যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোলকে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে আমি মানুষের পাশে থাকতে চাই।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *