রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

মিরসরাইয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৭৮ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Oplus_131072

মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় সিপাহি বিপ্লব ও সংহতি দিবসের জন সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। জনসমাবেশকে ঘিরে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল। সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে সমাবেশ স্থলের আশপাশের বেশ কিছু এলাকায়। বাধাগ্রস্ত হয় মহাসড়কে স্বাভাবিক গাড়ি চলাচল।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় সমাবেশ টি অনুষ্ঠিত হয় মিরসরাই সদর থানার পশ্চিম পাশের খোলা মাঠে। মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, কাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদুল হোসাইন প্রমুখ।

মিরসরাইয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ৫ আগষ্টের গন অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের আন্দোলনের ফসল নয় এই আন্দোলন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুপরিকল্পিত সুদীর্ঘ স্বৈরাচার পেশিষ্ট আওয়ামী সরকার বিরোধী সংগ্রামের চুড়ান্ত ফসল। বিএনপি নেতা কর্মীদের গুম খুন জেল জুলুম নির্যাতন নিপীড়ন বিরোধী আন্দোলনের চূড়ান্ত ফসল ৫ই আগষ্টের এই চুড়ান্ত বিজয়। এই বিজয় বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের বিজয়। অর্ধশতাধিক যুবদল ছাত্রদল নেতাকর্মীর জীবনের বিনিময়ে এই বিজয়। এই বিজয় কে আমরা বৃথা যেতে দেব না। দেশ নায়ক তারেক রহমানকে বীরেরে বেশে দেশে এনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের প্রধানমন্ত্রী বানাতে পারলেই এই বিজয়ের সফলতা আসবে।

আগামী নির্বাচন পর্যন্ত এই একটি লক্ষ উদ্দেশ্য কে নিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মনেপ্রাণে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যের পর মিরসরাইয়ের স্বরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নুরুল আমিন চেয়ারম্যান। বিক্ষোভ মিছিলে প্রায় অর্ধলক্ষাধিক বিএনপি নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে দীর্ঘ ৩ কিলোমিটার ছাড়িয়ে যায় মিছিলটি। অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকদের মিছিলের বহরটি মিরসরাই থেকে শুরু হয়ে বড়তাকিয়া গিয়ে শেষ হয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *