রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শার্শায় অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে কেক কেঁটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩৩ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দক্ষিণবঙ্গের জননন্দিত নেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগষ্ট) রাত ৯ টার দিকে নাভারন কামিল মাদ্রাসায় শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব আশরাফুল আলম বাবুর নির্দেশনায় শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শার্শায় অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে কেক কেঁটে  দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শায় অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে কেক কেঁটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম পিন্টু, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনি, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, শার্শা সদর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক খলিলুর রহমান, শার্শা ইউনিয়ন যুবদল নেতা ইসরাফিল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শওকত এবং উপজেলা ছাত্রদল নেতা আল মামুন জয় প্রমুখ।

এসময় শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু বলেন, অনিন্দ্য ইসলাম অমিত ভাই শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দক্ষিণবঙ্গের মানুষের আশার প্রতীক। দুঃসময়ে তিনি দলের নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি। অচিরেই তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের বিশ্বাস।

দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করা হয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *