রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

অবহেলিত শার্শা-বেনাপোলের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘোষণা মাওলানা আজিজুর রহমানের

Reporter Name / ১৫৪ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের বেনাপোল পৌর এলাকার গয়ড়া গ্রামে “বেনাপোল পৌরসভা উন্নয়ন ও দরিদ্র সেবা কমিটি”র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫ টার দিকে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার আমির রেজাউল ইসলাম, থানার সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, শার্শা থানার কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, পৌরসভা সভাপতি মাওলানা রিয়াসাত আলী, বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল দুদু মিয়া এবং ওয়ার্ড সভাপতি ওসমান গনি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, এই সমাজে এখনও বহু মানুষ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করছে। রাষ্ট্রের সম্পদ মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যয় হওয়ার কথা থাকলেও দুর্নীতি ও বৈষম্যের কারণে সাধারণ মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত। ইসলামী আদর্শভিত্তিক সমাজ গড়ে তোলা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই বেনাপোলসহ সারাদেশের সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়সঙ্গত অধিকার পায় এবং উন্নয়নের মূল স্রোতে যুক্ত হতে পারে।

তিনি আরও বলেন, যশোর-শার্শা সীমান্ত এলাকার মানুষ বহু সম্ভাবনার মধ্যে থেকেও অবহেলিত। এই এলাকার কৃষি, বাণিজ্য ও শিক্ষার উন্নয়নে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমি এই আসন থেকে নির্বাচিত হয়ে সৎ নেতৃত্বের মাধ্যমে উন্নয়ন ও কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করব।

সভায় বক্তারা দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় উন্নয়নকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *