রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শার্শায় বিএনপি প্রবীণ নেতা মধুর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name / ১১২ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

বুধবার বিকালে উপজেলার নিজামপুর, গোড়পাড়া, সাড়াতলা, পাকশিয়া, কাশিপুর, লক্ষনপুর, শিকারপুর, বাহাদুরপুর ও বোয়ালিয়া এলাকায় ৩১ দফার গুরুত্ব তুলে ধরে এ প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনা অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালিন দল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃবর্তন, সংবিধান সংস্কারসহ জনগণের আ,টকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই সকল প্রস্তাব তৃণমুল জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে । স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত ফ্যাসিবাদি দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপির নেতা কর্মীরা বদ্ধ পরিকর।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছাত্তার ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, বিএনপি নেতা আবু কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরংগজেব, পজেলা ওলামাদলের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন ও জেলা ছাত্রদলের সদস্য ওহিদুল ইসলাম প্রমুখ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *