রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা বিএনপি সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষ মার্কার মনোনয়ন প্রতাশী আবুল হাসান জহির বলেছেন,,
স্বৈরাচারী শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে কোন্দল ভুলে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে অতীতে ও যেমন পারেনি, ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রকারী বিএনপির কোনো ক্ষতি করতে পারবেনা। গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন বিএনপির নেতাকর্মীরা সহ্য করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকার বহুভাবে ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করে সফল হয়নি। কারণ বিএনপি এ জনগণের দল। বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করে, দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে কাজ করে।
বুধবার(১৫ অক্টোবর) রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ ও ৩ ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে, রাষ্ট্রকে পুনর্গঠন সংস্কার করার জন্য, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে, জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। সেই ৩১ দফার রূপরেখা উপজেলা পর্যায়ে প্রচারনা কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম গাজীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এ সময় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শার্শা উপজেলা বিএনপি সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন,উপজেলা সহ সম্পাদক অধ্যাপক মামুনুর রশিদ ও জামাল উদ্দীন,সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু,স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বর্ণকার,প্রচার সম্পাদক আলী আহম্মেদ,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শন্তুু,কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,মোজাফফর উদ্দীন,স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন জিন্না,যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন,মেহেদী হাসান জনি,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাফ্ফর উদ্দিন শাওম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।