রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

চাঁদাবাজিতে জিরো টলারেন্স ঘোষনা ,আবুল হাসান জহির

Reporter Name / ১৫৬ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, বিএনপি ও আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিন। যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

রোববার(২০ অক্টোবর) দুপুরে নাভারন বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শার্শা আসনে তিন যুগেরও বেশি সময় ধরে আমি বিএনপির বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছি।গত ১৭ বছর আওয়ামীলীগের রক্তচক্ষু উপেক্ষা করে দলকে সুসংগঠিত করতে নিরলস কাজ করেছি।৪৬ টি মামলার আসামী হয়েছি। মার খেয়েছি, অনেকবার জেল খেটেছি। নতুন করে আমার কাছে খবর আসছে কোথাও কোথায় আমার ও দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজির সাথে যারা জড়িত তাদের ধরে রেখে আমাকে খবর দিন। আমি পুলিশ দিয়ে তাকে আটক করার ব্যবস্থা করবো।

আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশ অমান্য করে কোনো অপকর্মে লিপ্ত হয় তাহলে সেই দায় দল বা আমি নেব না। আমি দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব এবং তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মাদ আলী শহিন, সহ সাধারণ সম্পাদক প্রফেসর  মামুনুর রশিদ,ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান,সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *