রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে বেনাপোল স্থলবন্দরে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি. নং–৯২৫) এর উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলীর নেতৃত্বে স্থলবন্দরের সাধারণ শ্রমিকদের অংশগ্রহণে মিছিলটি বের করা হয়।

মিছিলটি বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দর চত্বরে এসে শেষ হয়। এ সময় শ্রমিকদের কণ্ঠে তারেক রহমানের আগমন ঘিরে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, আগামীকাল যশোর জেলা উপশহর কলেজ মাঠে আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষের নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন। এ ঐতিহাসিক জনসভা সফল করতে সকাল ১০টায় সকল শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তারসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।