রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ইসলামী নেতৃত্বই একমাত্র কার্যকর হবে। ,, মাওলানা আজীজুর রহমান

Reporter Name / ১৩৮ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার বারবার পদদলিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী নেতৃত্বই একমাত্র কার্যকর বিকল্প।”

বুধবার বিকেলে গোগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে দুর্নীতি, দুঃশাসন ও জুলুমের কোনো স্থান থাকবে না। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা হবে।

জনসভায় গোগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

তিনি বলেন, আগামী নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনের মাধ্যমে জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,যশোর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান ও ফিরোজ আল মাহমুদ, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদদৌলা, প্রবাসী মাহবুবুর রহমান প্রমুখ।

এ সময় গোগা ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন,মাওলানা বায়োজিদ হোসেন,মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াদুদ, জামায়াত নেতা ইউনুস আলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা ও জনসভায় বিপুলসংখ্যক জামায়াতের নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *