রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

Reporter Name / ১১০ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শার্শা উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার সকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একইসঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে উপকারভোগীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক সহায়তায় ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর তত্ত্বাবধানে এবং ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সৌজন্যে এ আয়োজন বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে শরিফুজ্জামান পরাগ বলেন, ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত ভোগে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই প্রকৃত মানবিকতা। তারা উল্লেখ করেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়, বরং একটি নৈতিক কর্তব্য। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। ঈদের সময় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই উৎসবের প্রকৃত সার্থকতা অর্জিত হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বিএনপি নেতা বক্তিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের আব্দুজ শাওন, সদর বিএনপির সভাপতি ফাইনাল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালটু, শ্যামলা গাছি ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা অসহায় মানুষের ঈদ উদযাপনকে আনন্দময় করে তোলে এবং সমাজে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *