রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

ঈদুল ফিতর উপলক্ষে শার্শাবাসীকে এবিএম মাসুদুল আলমের শুভেচ্ছা

Reporter Name / ১৯৫ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবিএম মাসুদুল আলম।

 

তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতন কাটি গ্রামের বাসিন্দা এবং মৃত খোরশেদ আলমের ছেলে। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য প্রবাসী হলেও সেখান থেকে দলীয় কার্যক্রমে নিয়মিত সম্পৃক্ত রয়েছেন।

 

এক শুভেচ্ছা বার্তায় এবিএম মাসুদুল আলম বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, আত্মত্যাগ ও মানবিকতার বার্তা নিয়ে আসে। এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের নতুন দিগন্ত।

 

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে সমতা প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

 

বর্তমানে এবিএম মাসুদুল আলম যুক্তরাজ্যের জিয়া পরিষদের সদস্য ও শার্শা থানা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এবং খুলনা জাতীয়তাবাদী ফোরাম ইউকের পরিচালনা পরিষদের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। এর আগে তিনি বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

তিনি বেনাপোলসহ শার্শা উপজেলার প্রতিটি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

 

সবশেষে তিনি বলেন, শার্শার মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক গভীর ও অটুট। সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *