রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন

Reporter Name / ২০ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ঐতিহাসিক ‘জিয়ার খাল’ এক সময় যা ছিল কৃষি ও সেচ ব্যবস্থার প্রাণকেন্দ্র দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে খালটি সংস্কার ও সংরক্ষণের যথাযথ উদ্যোগ না নেওয়ায় এর বেহাল দশা সৃষ্টি হয়। তবে এখন আবার নতুন করে খালটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে আশাবাদ।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে সামনে রেখে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের এই খাল পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

বৃহস্পতিবার দুপুরে তিনি খালটি পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উলাশীর এই খাল খনন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।” তিনি সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে খালপাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্বোধনকৃত খাল সংশ্লিষ্ট স্থাপনা ও ভিত্তি স্তম্ভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ সময় জেলা প্রশাসক খাল খননের অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনগণের সম্ভাব্য উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যাতে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে খালটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *