রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই,উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র। যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট কালিহাতিতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদে টানা ৭ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দর, তবে যাত্রী চলাচল স্বাভাবিক শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ আটক শার্শায় মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ কলাবাগানে ডেকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ, এক মাস পর শ্বশুর গ্রেফতার খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

ডিজিটাল লেনদেনে লাগাম টানতে নতুন নীতিমালা

Reporter Name / ২৯ Time View
Update Time : রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ডিজিটাল লেনদেনে লাগাম টানতে নতুন নীতিমালা
সংগৃহীত ছবি বিবিএস নিউজ 24

বিবিএস নিউজ ডেস্ক: ক্রমবর্ধমান মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট লেনদেনে প্রতারণা ঠেকাতে বড় ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, সিম যাচাই ও লেনদেন পর্যবেক্ষণে একাধিক নতুন শর্ত আরোপ করা হয়েছে।

জাতীয় সংসদে দেওয়া এক লিখিত উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এখন থেকে একটি এনআইডির বিপরীতে একটি এমএফএস সেবাদাতার অধীনে একটির বেশি হিসাব রাখা যাবে না। পাশাপাশি গ্রাহকের ব্যবহৃত মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট এনআইডিতে নিবন্ধিত কিনা, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসির মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের প্রযুক্তিগত নিরাপত্তা থাকলেও অসচেতনতা ও প্রতারকদের কৌশলের কারণে ঝুঁকি তৈরি হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় সাতটি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে গ্রাহক সচেতনতা বাড়ানো, সন্দেহজনক এজেন্টদের ওপর নজরদারি বৃদ্ধি, দ্রুত অভিযোগ নিষ্পত্তি, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার, নিয়মিত তদারকি এবং সন্দেহজনক লেনদেনের তথ্য সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থায় পাঠানো।

এছাড়া অনলাইন ব্যাংকিংয়ে নিরাপত্তা জোরদারে সব ব্যাংকের জন্য দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং প্রতারণার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *