বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
নিষিদ্ধ আ.লীগ ছাত্রলীগ কর্মীদের দেওয়া আগুনে জ্বলছে টঙ্গীপাড়া থানা মরহুম ইমাদুলের স্মৃতি ও অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে—আশরাফুল আলম বাবু যশোর সীমান্ত দিয়ে পালাতক ফেরারি আসামীদের অবৈধ অনুপ্রবেশ রোধে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় বেনাপোল বন্দরে পচছে আমদানিকৃত ফল, খালাসে ভোগান্তি ও শুল্কায়নে অনিয়মের অভিযোগ তরিকুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা—আবু তাহের ভারত নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে বাগআঁচড়ায় বিএনপির প্রতিবাদ মিছিল সন্ত্রাস ও নৈরাজ্যের স্থান শার্শার মাটিতে হবে না—কবির হোসেন ​ঝিকরগাছার কুলবাড়ীয়া হাই স্কুলে নতুন কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় সাবেক মন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ​বাগআঁচড়ায় যশোরের বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

জিয়া খাল ঘিরে নতুন জাগরণ: প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে উলাশীতে প্রস্তুতি, সরেজমিনে প্রতিমন্ত্রী অমিত

Reporter Name / ১৯২ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
জিয়া খাল ঘিরে নতুন জাগরণ: প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে উলাশীতে প্রস্তুতি, সরেজমিনে প্রতিমন্ত্রী অমিত
জিয়া খাল ঘিরে নতুন জাগরণ: প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে উলাশীতে প্রস্তুতি, সরেজমিনে প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশীতে অবস্থিত ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন প্রকল্প ঘিরে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খাল পুনরুদ্ধারের উদ্যোগ নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে পুরো এলাকায়। আগামী ২৭ এপ্রিল প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তাঁর জ্যেষ্ঠ সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন ঘোষণাকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি।

জিয়া খাল ঘিরে নতুন জাগরণ: প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে উলাশীতে প্রস্তুতি, সরেজমিনে প্রতিমন্ত্রী অমিত

জিয়া খালের বর্তমান অবস্থা ছবি বিবিএস নিউজ 24

এই প্রস্তুতির অংশ হিসেবে শনিবার দুপুরে জিয়া খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি, সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *