রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) মোস্তাক আহাম্মেদের নেতৃত্বে একটি চৌকশ দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগআঁচড়া বাজার থেকে কায়বা গ্রামগামী পাকা সড়কের বাগআঁচড়া কলেজ মোড় এলাকায় মাহাবুর স্টোরের সামনে অভিযান চালানো হয়।
এসময় ইমামুল শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে শার্শা উপজেলার রাড়ীপুকুর (মাঠপাড়া) গ্রামের হানিফ শেখের ছেলে
ইমামুল শেখ।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান,আসামি আটক করে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছি। এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।