রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ আটক

Reporter Name / ১৬৩ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ
যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামে তিন বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আলম গাজী (৫৬) কে আটক করেছে শার্শা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে সকাল আনুমানিক ৯টার দিকে শিশু তাবাসসুম (৩) তার দাদা বরকত উল্লাহর সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল।
এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি মাছের ঘেরের টোংঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, টোংঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে ভেতরের পরিস্থিতি দেখতে পান। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়।
পরিবারের সদস্যরা প্রথমে সামাজিক মান-সম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখলেও বৃহস্পতিবার (২২ মে) ঘটনাটি এলাকায় জানাজানি হলে শিশুটির পিতা-মাতা শার্শা থানা পুলিশ-এর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলম গাজীকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয় শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *