রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

Reporter Name / ১৪১ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিনিধিঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৬ কেজি গাঁজা, একটি বাইসাইকেল, একটি মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এ সময় একজন আসামিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৬টি শাড়ি, ১৮০টি হাতপাখা, ১৭ কেজি ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, আধা কেজি জিরা, এক প্যাকেট সনপাপড়ি, ১৯২টি চকলেট এবং ১৯৫টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৮ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *