বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ৩ যুবক আটক শার্শায় বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক, পরে ধর্ষণের অভিযোগে যুবক আটক বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় জব্দকৃত পণ্য রহস্যজনকভাবে উধাও শার্শার কায়বা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান টিংকু আটক শার্শা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই,উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র। যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট কালিহাতিতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ৩ যুবক আটক

Reporter Name / ২২০ Time View
Update Time : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Oplus_16908288

নিজস্ব প্রতিবদকঃ
যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার এ ঘটনায় পাঁচ যুবকের নাম উল্লেখ করে থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।

উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) এবং একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫) কে আটক করেছেন পুলিশ।

এ ঘটনায় পলাতক রয়েছেন ছোট বসন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ছোট খোকনের ভাগ্নে ইমন (২৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ওই প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, প্রথমে প্রধান আসামী হাসিব আল হাসান তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে অন্যরা তাকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, পুরো ঘটনায় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

এ বিষয়ে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, প্রধান আসামীসহ তিনজনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *