রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার

Reporter Name / ৩৯ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Oplus_16908288

যশোর প্রতিনিধি
যশোর শহরের হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যশোর সদর ফাঁড়ির পুলিশ।।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের বড় বাজারের ১ নম্বর হাটখোলা রোডের জয় মা ভাণ্ডারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতরা হলেন যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত দুলাল কাজীর ছেলে আব্দুর রহমান (২২) এবং বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে মিন্টু ব্যানার্জি (৩৫)।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর
আমানুল্লাহ আমানের নেতৃত্বে পুলিশ ফাঁড়ির এটিএসআই আতিউর রহমানের সমন্বয়ে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি সাইকেল আরোহী দুজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে আব্দুর রহমানের কাছ থেকে ৮৫টি এবং মিন্টু ব্যানার্জির কাছ থেকে ৭৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ১৬০টি ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমানুল্লাহ আরো জানান, উদ্ধারকৃত মাদক জব্দ এবং আসামিদের আদালতে সোপর্দের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *