সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
শার্শা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই,উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র। যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট কালিহাতিতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদে টানা ৭ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দর, তবে যাত্রী চলাচল স্বাভাবিক শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ আটক শার্শায় মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ কলাবাগানে ডেকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ, এক মাস পর শ্বশুর গ্রেফতার

জামায়াতের কর্মী সমাবেশে হামলার প্রতিবাদে মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৭৪ Time View
Update Time : সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

মিরসরাই প্রতিনিধি ::
চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সভায় পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান বাহিনীর হামলার প্রতিবাদে এবং দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার (৩০ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকার থানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়৷

জামায়াতের কর্মী সমাবেশে হামলার প্রতিবাদে মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

জামায়াতের কর্মী সমাবেশে হামলার প্রতিবাদে মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনফুল সুইটসের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় সন্ত্রাসী কামরুল হাসানের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন নেতা-কর্মীরা।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবীর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ৷

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *