রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানুষের ভালোবাসা ও সাড়া নিয়ে নামাজগ্রাম-দুর্গাপুরে বিএনপির ৫ম দিনের গণসংযোগ নাভারণে অনুমোদনহীন ভিসা ব্যবসার অভিযোগ, কোটি টাকা লেনদেনের দাবী বেনাপোল দিয়েই আসুন শেখ হাসিনাকে শামিম অর্নবের আহ্বান বেনাপোলের জনগণের সেবা করাই আমার অঙ্গীকার মেয়র প্রার্থী — ইমদাদ শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক শার্শায় ১৭ শতক জমি নিয়ে বিরোধ,দখলে করে প্রাচীর নির্মনের অভিযোগে,আতঙ্কে ঘরছাড়া পরিবার বাগআঁচড়া বাজারে অভিনব প্রতারণা, গৃহবধূর স্বর্ণের দুল ও স্মার্টফোন হাতিয়ে নিল প্রতারক চক্র কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ

পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

Reporter Name / ১৩৯ Time View
Update Time : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

বিবিএস নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সন্ধ্যার পর হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন মুহূর্তেই গ্রাস করতে থাকে একের পর এক ঘর। আগুন নেভাতে ছুটে আসে ফায়ার সার্ভিস, তবে পানির সংকটে নিয়ন্ত্রণ কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে তাদের। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের পরিবেশ।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ইউনিট যোগ করা হয়। রাত ৮টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, বস্তি এলাকায় পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মীরা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *