রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
কায়বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে ফেরত বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার অসুস্থ সাবিরা নাজমুল এমপির খোঁজ নিলেন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক বনবিভাগের গাছের নামে সওজের সরকারি জমির শতবর্ষের সম্পদ উজাড়! ৫ লাখ টাকার মেহগনি কাটায় তোলপাড় অনলাইন জুয়ার মূল হোতা ‘সুন্দরী আর্জেন্টিনা সমর্থক’ আটক নাভারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রর্থী হিসাবে তারুণ্ চাই সাধারণ ভোটাররা শার্শা সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বেনাপোল বন্দর পরির্দশনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেস্টা এম সাখাওয়াত হোসেন

Reporter Name / ২৭৩ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Oplus_131072

বিবিএস নিউজ ডেস্কঃ
দেশের সর্ববৃহৎ বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ-পরিবহন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেস্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

৬ই ডিসেম্বর বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের কারগো ভেহিকেল টার্মিনালে
সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন,এনডিসি,পিএসসি। বন্দরের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি ঘুরে দেখলে তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,আমি গতবার
কারগো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করে গিয়েছিলাম,কিন্তু বন্দরের কিছু সমস্যা ছিল যেমন স্ক্যানার মেরামত করতে বলছিলাম এবং আরো অন্যান্য বিষয়ের কাজ দিয়ে ছিলাম।
তাই সেগুলো সচল আছে কিনা এবং বন্দরের বাণিজ্য বন্ধ আছে কিনা, ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখলাম।https://bbsnews24.com

তিনি আরও বলেন, পুরো পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়।

ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।
বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

পরে বন্দর পরিদর্শক শেষে শহীদ আব্দুলার পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে যান।

এদিকে বেনাপোল বাস টার্মিনাল নিয়ে পৃথক পৃথক দুইটি মানববন্ধন হয়।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির,যশোর ৪৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকি, বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মোঃ মামুন শিকদার,বেনাপোল কাস্টমস এর এডিশনাল কমিশনার এইচ এম শরিফুল হাসান, শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)কাজী নাজিব হাসান,শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন, নিশাত আল নাহিয়ান (এএসপি নাভারণ সার্কেল,বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া,বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা,বেনাপোল ইমিগ্রেশন ওসি ২ , আইসিপি ক্যাপের নায়েক সুবেদার মোঃ ফরিদ উদ্দিন, বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী,এছাড়াও বেনাপোল স্থল বন্দরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, সিএন্ডএফ ব্যবসায়ীবৃন্দসহ বন্দর ব্যবহারকারী সকল প্রতিষ্ঠান ও আমদানি-রপ্তানী ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *