রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
কালকিনি প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে হিরোন নেছা (৬৯) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ২৮ জানুয়ারী বিকাল সারে ৫টার দিকে কালকিনি-ভূরঘাটা রোডে রেন্ডীতলার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হিরোন নেছা কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের দঃ রাজদী গ্রামের মৃত আবুল কালাম মৃধার (কলম মৃধা) স্ত্রী। নিহতের মেঝ ছেলে রেজাউল মৃধা জানান, গত চার দিন ধরে আমার মা নিখোঁজ ছিলো এ বিষয়টি নিয়ে আমরা কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ জানাই। এরপরে বিভিন্ন যায়গায় খোঁজাখুজির পরে আজ আমার মায়ের লাশ বাড়ীর পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই। আমার মাকে হত্যা করা হয়েছে আমি এই হত্যার বিচার চাই।
এ বিষয়ে কালকিনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা জানান, গতকাল নিহতের পরিবারের স্বজনেরা একটি নিখোঁজের অভিযোগ জানালে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে। আজ বিকেলে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।