শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনামঃ
শার্শায় বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক, পরে ধর্ষণের অভিযোগে যুবক আটক বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় জব্দকৃত পণ্য রহস্যজনকভাবে উধাও শার্শার কায়বা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান টিংকু আটক শার্শা বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই,উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র। যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ রাজধানীতে ডিবির জালে যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি পানির সংকটে বাড়ছে উৎকণ্ঠা, কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট কালিহাতিতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদে টানা ৭ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দর, তবে যাত্রী চলাচল স্বাভাবিক

লামায় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন সভাপতি দুলাল,সম্পাদক শহিদ

Reporter Name / ১১৫ Time View
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Oplus_131072

জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি,বান্দরবান ।।

চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি’র লামা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. ওসমান গণি দুলাল ও ৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. শহিদুল ইসলাম শহিদ ।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়নে একটানা ভোগ গ্রহণ অনুষ্ঠিত হয়।কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় এর আগে সিনিয়র সহ সভাপতি পদে নু মং মার্মা, সহ সভাপতি পদে মো. জামসেদ, অর্থ সম্পাদক পদে সালাহ উদ্দিন শান্ত, সমাজ কল্যাণ সম্পাদক পদে হাসনাত আলী এবং ক্রিড়া ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. ছাবের নির্বাচিত হন।https://bbsnews24.com

১১৪ জন ভোটারের মধ্যে ১০৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১ ভোট নষ্ট হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন, সামছুল আলম, মো. আলমগীর সদস্য সচিব এবং আবুল বাশার, শাহ জাহান ও মহি উদ্দিন সদস্যের দায়িত্ব পালন করেন। ভোট গনণা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. সামশুল আলম।

তিনি বলেন, নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আগামী তিন বছর সমিতির দায়িত্ব পালন করবেন। সুষ্ঠ, নিরপেক্ষ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলায় নিয়োজিত আনসার ভিডিপি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রার্থী, ভোটার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *