সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
বিবিএস নিউজ ডেস্কঃ
যশোরের শার্শায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
সোমবার(১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা মহিলা অধিদপ্তর চত্বরে কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ডাক্তার কাজী নাজিব হাসান।

শার্শায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় পারিবারিক পুষ্টি বাগান,ভার্মি কম্পোস্ট উৎপাদন,খামার যন্ত্রপাতি,ধানের আধুনিক জাত ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। যা আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

শার্শায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
এ সময় শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, কৃষি কর্মকর্তা গৌতম কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান ও পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্যসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।