বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগআঁচড়ার সামটা টেংরা একাদশের খেলোয়াড়দের জার্সিউপহার দিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন স্ক্যানিং পয়েন্টে অসুস্থ যাত্রীদের মানসিক ও শারীরিক নিপীড়ন: কাস্টমস কর্মকর্তা মিজানের অপেশাদার আচরণে ক্ষোভ শার্শার বাগআঁচড়া থেকে দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মাছ চুরিতে বাধা দেওয়া বাবা-ছেলেকে কু*পি*য়ে জখমের অভিযোগ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি শার্শায় গভীর রাতে বসতঘরে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব গ্রেপ্তার জনসেবাকেই রাজনীতির মূল লক্ষ্য করার প্রত্যয় ইমদাদুল হক ইমদাদ শার্শায় যুবদল নেতার পদ থেকে অব‍্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ

প্রতারণা মামলায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর

Reporter Name / ১৭০ Time View
Update Time : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
প্রতারণা মামলায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর
মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

বিবিএস বিনোদন ডেস্ক: বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন জানান, গত ২ এপ্রিল আদালত নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আজ তার পক্ষে জামিন আবেদন করা হলে, আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি একই মামলায় নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির পর ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হলে আপসের শর্তে তাকে জামিন দেওয়া হয়।

তবে গত ২ এপ্রিল আদালতে হাজিরার দিন বাদীপক্ষ জামিন বাতিলের আবেদন করে। আবেদনে উল্লেখ করা হয়, নোবেল জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং ভুক্তভোগীকে বাসায় নিয়ে গিয়ে মারধরের অভিযোগ রয়েছে। এ ঘটনায় পৃথক মামলাও দায়ের করা হয়েছে। এসব বিবেচনায় আদালত তার পূর্বের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দেন।

অভিযোগে বলা হয়, নোবেল ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন। এ প্রতারণায় অন্য আসামিরাও তাকে সহযোগিতা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।

তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেন।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *